×

জাতীয়

স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্বাধীন ও পেশাদার সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এর আগে কখনো এমন অবাধ স্বাধীনতা পায়নি।

বুধবার (১৯ আগস্ট) সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব হলো ক্ষমতার কেন্দ্রকে প্রশ্ন করা। এই সাহসী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। তবে স্বাধীন সাংবাদিকতার সুযোগ কাজে লাগিয়ে যারা অপসাংবাদিকতায় জড়িত, তাদের বিষয়ে গণমাধ্যমকর্মীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

অতীতে গণমাধ্যমকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার আড়ালে যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে কাজ করেছেন, বর্তমান সরকার তাদের ইতোমধ্যে বিচারের আওতায় এনেছে।

তিনি আরও জানান, দেশে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমে আধুনিক ও কার্যকর একটি ‘নতুন ইকো-সিস্টেম’ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:  অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App