×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন

যে কারণে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

যে কারণে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

তবে অসুস্থতার কারণে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসার জন্য বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় ভোট দিতে পারবেন ৩৪৮ জন সদস্য।

প্রায় ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন এমপিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন এমপিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানে দীপু মনির স্বামীর জানাজা অনুষ্ঠিত

গুলশানে দীপু মনির স্বামীর জানাজা অনুষ্ঠিত

সংসদে ভোট দিচ্ছেন এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচন সংসদে ভোট দিচ্ছেন এমপিরা

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App