×

জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে বরণে সাজ সাজ রব বঙ্গভবনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

 নতুন রাষ্ট্রপতিকে বরণে সাজ সাজ রব বঙ্গভবনে

ফাইল ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর শপথ ঘিরে বদলে গেছে বঙ্গভবন ও আশপাশের চিত্র। ব্যস্ত গুলিস্তান এলাকায় নেমেছে নীরবতা, নিয়ন্ত্রিত হয়েছে যান চলাচল। নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে যেন পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গভবনের সামনে থাকা দীর্ঘদিনের ব্যাড়িকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গভবনের আশপাশের এলাকার সড়কজুড়ে পরিচ্ছন্নতার ছাপ। কোথাও কোথাও এখনও পরিচ্ছন্নতা কর্মীদের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও এই এলাকাকেন্দ্রিক সড়কের কোথাও কোথাও সড়ক ডাইভারশন রাখা হয়েছে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ ছাড়াও এই এলাকার বিভিন্ন স্থানে সড়ক ডাইভারশন থাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার ফলে ফুটপাতসহ এই এলাকা ফাঁকা থাকতে দেখা গেছে। তবে এলাকাজুড়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় যানবাহনের নিয়ন্ত্রিত চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবারই (২০ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App