×

জাতীয়

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পাশাপাশি প্রয়োজনে ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল বাস্তবায়নের অর্থের উৎস নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, সাধারণত নতুন পে স্কেল প্রণয়নের কাজ তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। এরই মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় দুটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন, সশস্ত্র বাহিনীর জন্য সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের ক্ষেত্রে জুডিশিয়াল পে কমিশন প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটি নিয়ে সচিব কমিটি পর্যালোচনা করে সুপারিশ দিয়েছে।

আরও পড়ুন: রাতে শপথ নেবেন যে চার মন্ত্রী

বিচার বিভাগের পে স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটিও কাজ করছে। ওই কমিটির প্রথম সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাস্তবতা, বিষয়টির সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন দেবে বলে জানান উপদেষ্টা।

এর মধ্য দিয়ে পে স্কেল প্রণয়ন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভা সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। কোন বিষয় কখন থেকে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি।

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান কোথা থেকে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর উদ্যোগ থাকবে। পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে।

পে স্কেল বাস্তবায়নে ঋণ নেওয়ার বিষয়টিকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না বলেও জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App