×

জাতীয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন। তাকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে আব্দুল বারী শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে শামা ওবায়েদ ইসলাম এ পদে রয়েছেন এবং তিনিও দায়িত্বে বহাল থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিসভা পুনর্বণ্টনের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ যুক্ত হতে যাচ্ছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App