×

জাতীয়

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০১ এএম

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

ছবি : সংগৃহীত

সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, বিষয়টি দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর আয়োজিত সংবাদ সম্মেলনেও শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের ভাষ্য, লিংকনের মতাদর্শ দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন: শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেম-উলামাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত।

হেফাজতে ইসলাম আরও দাবি করে, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মতামত উপেক্ষা করে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হলে সরকারের সঙ্গে আলেম-উলামাদের সম্পর্ক ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ কারণে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য কাউকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App