×

জাতীয়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত কথিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে সরকার আলোচনা ও মূল্যায়ন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ, অর্থনীতি ও জনগণের জন্য এর সম্ভাব্য সুফল-ক্ষতি যাচাই করা হবে বলে জানান তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন শামা ওবায়েদ। পরে একটি ইংরেজি দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিএনপির মিডিয়া সেলও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, বর্তমান বিশ্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন জোটে দেশগুলোর যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। সার্ক, বিমসটেক, ইন্দো-প্যাসিফিক, কোয়াড ও ব্রিকসসহ বিভিন্ন জোটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দেশগুলো নিজেদের স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় নতুন নতুন অংশীদারত্ব গড়ে তুলছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা থেকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই উদ্যোগ গড়ে উঠেছে। এর মূল ধারণা হলো- কোনো সদস্য দেশ আক্রান্ত হলে সেটিকে জোটের অন্য সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণের বিষয়ও এতে গুরুত্ব পাবে বলে জানান তিনি।

বাংলাদেশ এ উদ্যোগে যুক্ত হবে কি না- এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সরকার বিষয়টি বিবেচনা করছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্ভাব্য সব ধরনের সুবিধা ও ঝুঁকি বিশ্লেষণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির দৃষ্টিকোণ থেকে চুক্তিতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, সেটিই প্রথমে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক সুবিধা ও নতুন কর্মসংস্থানের সুযোগও বিবেচনায় রাখা হবে।

শামা ওবায়েদ বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গেও বাংলাদেশের দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে এবং দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত।

এসব দ্বিপক্ষীয় সম্পর্ক চুক্তিতে যোগদানের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত বাংলাদেশ এই উদ্যোগ থেকে বাস্তবে কতটা লাভবান হতে পারবে, তার ওপরই সিদ্ধান্ত নির্ভর করবে।

তিনি আরও বলেন, মূল্যায়নে যদি দেখা যায় চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের লাভ বেশি হবে এবং দেশের মানুষের জন্য তা ইতিবাচক ফল বয়ে আনবে, তাহলে সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

সংসদের তৃতীয় অধিবেশন আজ

সংসদের তৃতীয় অধিবেশন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App