×

জাতীয়

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)- এর কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের ৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে এবং চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের মো. লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে বদলি করা হয়েছে।

আরো পড়ুন: করদাতাদের ঘুস না দেওয়ার আহ্বান

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে এবং একই দপ্তরের অপর কর্মকর্তা মো. ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এ ছাড়া যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা মোছা. লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

গ্যাস সরবরাহ স্বাভাবিক, পুনরায় উৎপাদনে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক, পুনরায় উৎপাদনে সিইউএফএল

অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির মেট্রোরেলের আরেক প্রকল্প

অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির মেট্রোরেলের আরেক প্রকল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App