×

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’

ফাইল ছবি

সকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার— সব সময় ভারতের প্রসঙ্গ না টেনে নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত প্রসঙ্গে একের পর এক প্রশ্নের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া— তাহলে ভাই, আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।’

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন কি না—এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।

হুমায়ুন কবির বলেন, যার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকের প্রয়োজন হবে, বহুপক্ষীয় ফোরামে যাদের সঙ্গে আলোচনা করা দরকার হবে, সুযোগ অনুযায়ী তাদের সঙ্গে বৈঠক করা হবে। যেখানে যে সুযোগ থাকবে, সেখানেই বাংলাদেশ সম্পৃক্ত হবে।

আরও পড়ুন: অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ, বাতিল যেসব কর্মসূচি

তিনি বলেন, ‘নেতারা সবার সঙ্গে দেখা করতে পারেন না। অনেক আমন্ত্রণ থাকে। সাইডলাইনে অনেক অনুষ্ঠানে আমরা অংশ নেব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইনে বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে, তা শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বহুপক্ষীয় সম্মেলনে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। কোনো বিশ্বনেতা শেষ মুহূর্তেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করতে পারেন। বড় বড় আন্তর্জাতিক সম্মেলনে সাইডলাইন বৈঠকের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে।

হুমায়ুন কবির বলেন, ‘সাইডলাইনে বিশ্বনেতাদের দৈনন্দিন কর্মসূচিতে অনেক পরিবর্তন আসে। এসব যখন আসবে, যার সঙ্গেই বৈঠক হোক, আপনাদের জানানো হবে। আপনারাই প্রথম জানতে পারবেন।’

সীমান্তে হত্যাকাণ্ড এবং বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয় কূটনৈতিকভাবে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, সীমান্ত ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আইন ও সীমান্ত প্রটোকল রয়েছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে এ বিষয়ে বিভিন্ন কাঠামোগত চুক্তিও রয়েছে। এসব চুক্তি ও আন্তর্জাতিক বিধিবিধানের আওতায় বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো প্রতিটি পর্যায়ে ভারতের কাছে তুলে ধরা হবে।

ভারতের সঙ্গে ১০১ চুক্তি নিয়ে যা বললেন

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০১টি চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি সংসদীয় কমিটিতেও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সাংবাদিকদের সংসদের চিফ হুইপের সঙ্গে কথা বলার পরামর্শ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App