×

জাতীয়

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

ছবি : সংগৃহীত

লিবিয়ার বেনগাজীতে অবস্থিত গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়া সরকার, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

জানা গেছে, দেশে ফেরা বেশিরভাগ বাংলাদেশিই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। অবৈধ পথে ইউরোপযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রত্যাবাসিতদের প্রতি আহ্বান জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

‘জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার সঠিক পথ হারাবে’

আইনমন্ত্রী ‘জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার সঠিক পথ হারাবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App