×

জাতীয়

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

২০২৪ সালের ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ও আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

আরো পড়ুন: সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ‘আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল। এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।’

তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App