×

জাতীয়

জামায়াত আমির

ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার

ছবি : সংগৃহীত

দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের বিষয়ে বিএনপি আহ্বান জানালেও তা মানা হচ্ছে না। একইভাবে জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে তা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে—এমন প্রত্যাশার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, নির্বাচন কমিশনে দলীয় কর্মী ও দীর্ঘদিন আগে অবসরে যাওয়া ব্যক্তিকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়ার মতো ঘটনা দেখা যাচ্ছে।

প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয় না। তাদের অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, এ ধরনের সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি জুলুম হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সেখানে যেন চতুর্থবারের মতো অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দল ক্ষমতার জন্য নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় এবং জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে তারা কথা বলবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন পাভেল

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন পাভেল

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

মক্কার আকাশে ড্রোন হামলার ভিডিও নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App