এই নারী আমার স্ত্রী নন: রনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয়ে এক নারীর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে ওই নারী তাঁর স্ত্রী নন বলে দাবি করেছেন রনি। ওই নারীর নাম ফারজানা আফরোজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন গোলাম মাওলা রনি। ফটোকার্ডে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।
ফটোকার্ডটি শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।’
অন্যদিকে, এনসিপির এক রাজনৈতিক পর্ষদ সদস্যের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ফারজানা আফরোজ দলটিতে যোগ দিচ্ছেন। তবে গোলাম মাওলা রনির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রনির বক্তব্য এবং ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাব, নারী অধিকারের অবমূল্যায়ন এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে বিস্তারিত বিবৃতি দিয়ে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
