×

ঢাকা

মানিকগঞ্জে চার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

মানিকগঞ্জে চার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।

অভিযানে বেসরকারি হাসপাতাল মানিকগঞ্জ  অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নাসিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস সাংবাদিকদের জানান, লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন গণমাধ্যমকে জানান, জেলার স্বাস্থ্যখাতকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিয়মিত এধরনের অভিযান চলমান থাকবে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি যেন বিশ্বসুন্দরী!

আমি যেন বিশ্বসুন্দরী!

মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট, গাইবে ‘নগরবাউল’

মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট, গাইবে ‘নগরবাউল’

এই নারী আমার স্ত্রী নন:  রনি

এই নারী আমার স্ত্রী নন: রনি

মালয়েশিয়া থেকে ফিরেছিলেন ঋণের বোঝা নিয়ে, পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

মালয়েশিয়া থেকে ফিরেছিলেন ঋণের বোঝা নিয়ে, পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App