×

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে রোববার রাতে সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে দেশের বাজারেও মূল্য সমন্বয় করতে হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্ববাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমলে দেশের বাজারেও দ্রুত সমন্বয়ের চেষ্টা করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেশি দামে তেল কিনে বিপিসিকে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার কিছুটা হলেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের নতুন মূল্য নির্ধারণের ফলে জ্বালানি তেলের দাম ২০২৬ সালে তৃতীয়বারের মতো সমন্বয় করা হলো। সর্বশেষ ৩১ আগস্ট নির্ধারিত দরে সেপ্টেম্বর মাসে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। এ পরিস্থিতিতে নতুন মূল্য সমন্বয়ের মাধ্যমে বিপিসির আর্থিক চাপ কমানোরও চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App