×

জাতীয়

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) শিগগির প্রজ্ঞাপন জারি করবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায় সাধারণত জ্বালানি তেলের দাম ১ টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বৃদ্ধি পায়। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় বিআরটিএ কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

নতুন ভাড়ার হার কেবল ডিজেলচালিত সাধারণ বাসের জন্য কার্যকর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ট্রাক বা কাভার্ডভ্যানের মতো পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারিত নয় বিধায় এগুলোর ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে না।

নতুন ভাড়ার হার একনজরে

৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। দূরপাল্লার অনেক পরিবহনে আরামদায়ক আসন বিন্যাসের কারণে আসনসংখ্যা কমানো হয়ে থাকে, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে। নতুন হার অনুযায়ী বর্তমান ভাড়ার চিত্র নিচে দেওয়া হলো:

ঢাকা ও চট্টগ্রাম মহানগর:

বাস: বর্তমান ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৭০ পয়সা।

মিনিবাস: বর্তমান ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।

দূরপাল্লার বাস: ৫২ আসনের বাসে বর্তমান ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।

প্রজ্ঞাপন ও তালিকা প্রকাশ

দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্বের ভিত্তিতে নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। চলতি বছরের এপ্রিলেও ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর ফলে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলে আইনি নোটিশ

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলে আইনি নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App