×

জাতীয়

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ধারণা, নির্বাচন কমিশন (ইসি) আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

জ্বালানি তেলের দাম বাড়ায় স্থানীয় সরকার নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি না—এ প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, নির্বাচন কবে হবে, তা এখনো নির্ধারণ করেনি নির্বাচন কমিশন। কমিশন প্রথমে একটি সম্ভাব্য তারিখের কথা জানালেও পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করার কথা জানিয়েছে।

তিনি বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই কমিশন এ সময়সূচি নির্ধারণের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং এর জন্য মোট কত টাকা ব্যয় হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে এখনো জানানো হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব দিয়েছে বলে জানান মীর শাহে আলম। এই পরিমাণ অর্থের ব্যবস্থা রাখার প্রস্তুতি সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে চূড়ান্ত ব্যয় কম-বেশি হতে পারে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।

এ ছাড়া ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে কম অর্থ প্রয়োজন হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা আবারও বৈঠকে বসবেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যে নির্বাচন শেষ করার বিষয়ে সরকারের প্রত্যাশা রয়েছে। তবে ভোট কবে থেকে শুরু হবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেই নিতে হবে।

মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশন চলতি সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে ভোটের সময়সূচি চূড়ান্ত করতে পারে। ওই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও থাকবেন।

চলতি বছরে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার সময়সীমা বিবেচনায় নিলে মনে হচ্ছে, কমিশন আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

এডিবির পূর্বাভাস চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App