×

জাতীয়

ডিএমপির তিন পুলিশ পরিদর্শকের বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

ডিএমপির তিন পুলিশ পরিদর্শকের বদলি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন: জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

অন্যদিকে, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিফিনের ডিম খেয়ে দুই শিক্ষার্থীর বমি বমি ভাব, ৫৪ বিদ্যালয়ে বিতরণ বন্ধ

টিফিনের ডিম খেয়ে দুই শিক্ষার্থীর বমি বমি ভাব, ৫৪ বিদ্যালয়ে বিতরণ বন্ধ

আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রি বিতরণ শুরু

স্বাস্থ্যমন্ত্রী আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ সামগ্রি বিতরণ শুরু

অর্থ ছাড়ের অভাবে থমকে আছে কয়রার পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ

অর্থ ছাড়ের অভাবে থমকে আছে কয়রার পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App