ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১ হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১ হাজার ৭৮২ রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে, ২৬২ জন।
এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।
