×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যারা আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরেন তিনি।

পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন দেশে লুকিয়ে থাকা ব্যক্তিদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সহায়তা আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের পাশাপাশি পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্যও কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে তিনি জাতিসংঘের বিভিন্ন হিসাবের প্রসঙ্গ তুলে ধরে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন। একই সঙ্গে অতীতের সহিংসতার জন্য দায়ীদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার প্রসঙ্গেও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্যদের, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

হামের বিশেষ টিকাদান শুরু, পাবে ৩৪ লাখ শিশু

হামের বিশেষ টিকাদান শুরু, পাবে ৩৪ লাখ শিশু

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App