×

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে ইসির চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে ইসির চিঠি

ছবি: সংগৃহীত

আসন্ন ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব অনিয়মের অভিযোগ নিষ্পত্তিতে গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রমকে বিচারিক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে ইসি কর্মকর্তারা।

এর আগে, ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন উপনির্বাচন উপলক্ষে দুই যুগ্ম জেলা ও দায়রা জজ, সিভিল জজকে নিয়ে তিনটি কমিটি গঠনের আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ৯১এ ও ৯১এএ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট আইনের আওতায় নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব পেয়েছেন ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা।

আরো পড়ুন: অপ্রতিমের বাবা-মাকে হুমকি, অতঃপর

রুহিয়া উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের সিভিল জজ মো. তোসিকুল আলমকে। আর ভূল্লী উপজেলার দায়িত্ব পালন করবেন রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান।

নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে অনুসন্ধান করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠাবেন।

নির্বাচনের এই কাজকেই বিচারিক কাজ হিসেবে গণ্য করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ দিদারুল হোসাইন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App