×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমানের পাল্টা জবাব

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের কড়া সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন এই জনপ্রিয় ক্রিয়েটর।

গত শনিবার রাতে নিউ গিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওসহ বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে তিনজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করে। জমির বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

ঘটনার পর সালমান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এটিকে চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেন। তবে বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভুক্তভোগী ফেসবুকে লাইভ করলেও কোনো মামলা করেননি; বরং এই লাইভই বিতর্কের জন্ম দিয়েছে এবং সালমান ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন।

আরও পড়ুন: হরমুজ খুলে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, জবাবে যা বলছে ইরান

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নতুন ভিডিও বার্তায় সালমান মুক্তাদির দাবি করেন, ঘটনার রাতেই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং ভোর পর্যন্ত সেখানে থাকলেও পুলিশ মামলা নেয়নি। তাই মামলা কেন হয়নি, সেই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেরই করা উচিত।

‘টুকটাক ভাঙচুর’ মন্তব্যে ক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ‘একটু টুকটাক ভাঙচুর’ কথাটি শুনে হতাশা প্রকাশ করে সালমান বলেন, হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে সার্ভার পর্যন্ত লুটে নিয়ে গেছে, অথচ ঘটনাটিকে অত্যন্ত সরলীকরণ করা হয়েছে।

সালমানের মতে, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, “আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আপনার কাছে আসিনি, আমরা আসছি অ্যাকশনের জন্য।”

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসন হওয়ায় সেখানে এ ধরনের বড় অপরাধের ঘটনা সরকারকে বিব্রত করছে বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওর শেষে সালমান স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাননি। তবে বর্তমান ক্ষমতার দায়িত্বে থাকা দল হিসেবে জনগণের নিরাপত্তার প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব সরকারেরই— এই কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের সমালোচনা অব্যাহত রাখার ঘোষণা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, আগামী ২ দিন কেমন থাকবে আবহাওয়া

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল করে নতুন প্রশাসক দিল মন্ত্রণালয়

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App