×

জাতীয়

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

ছবি : সংগৃহীত

 জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, দুর্বৃত্ত, পতিত ফ্যাসিস্ট এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা ব্যক্তিরা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছেন। একই ধরনের বক্তব্য বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশ থেকেও আসছে উল্লেখ করে তিনি বলেন, এসব বক্তব্যের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দলটি বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান নূর।

তিনি আরও বলেন, ‘জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা।’

জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বানও জানান তিনি।

মিরপুরের ক্লিনিকের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির তরুণদের মধ্যে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর প্রতি মানুষের সংহতি ও সমবেদনার বিষয়টি ইতোমধ্যে সবার নজরে এসেছে।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চ প্রসঙ্গে নূর বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার করেছে। এই সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে এর সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

প্রসিকিউটর মিজানুল ইসলাম ‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App