×

জাতীয়

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পিএম

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ছবি : সংগৃহীত

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম এবং উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সমস্যা হচ্ছে।

এ পরিস্থিতিতে আইন অনুযায়ী নিয়মিতভাবে সভার কার্যবিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করতে হবে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরের পরিস্থিতির তুলনামূলক ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App