×

আওয়ামী লীগ

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

ফাইল ছবি

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে সেই বাসায় পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ওসি জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোন বিষয় নেই।’

তবে ওই ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘বিকেল তিনটার পরে পুলিশ আসছিল। তারা মালপত্র নামাইছে। কিন্তু স্যার তো নাই।’

স্যারটা, কে তারানা হালিম? এমন প্রশ্নের জবাবে শরিফ, ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে গণমাধ্যমকে বলেন, উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাবা চারতলায়। দুই জন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।

এদিকে, গোয়েন্দা একটি সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন, এমন সন্দেহের ভিত্তিতে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গুলশান ৩৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় তাদের সঙ্গে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারানা হালিমের ওই বাসায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App