×

আওয়ামী লীগ

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।

কিন্তু দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান কেন চেয়েছেন শেখ হাসিনা? মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চেয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কারণ, দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলমান।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে আইন মেনেই আসতে হবে। তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে বলেও জানিয়েছেন।

এদিকে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

সর্বনিম্নের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বনিম্নের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

মারা গেছেন অভিনেতা সোহেল খান

মারা গেছেন অভিনেতা সোহেল খান

‘দেশে ফিরতে হলে হাসিনাকে আইন মেনেই আসতে হবে’

‘দেশে ফিরতে হলে হাসিনাকে আইন মেনেই আসতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App