×

আইন-বিচার

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই

ছবি : সংগৃহীত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাঁর মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির রাষ্ট্রীয় বিমান চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের কর্মকাণ্ডে দলটির সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।

এ সময় জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়েও কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। তাঁর মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ঢাকায় ফেরার জন্য তিনি পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই

বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

সর্বনিম্নের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বনিম্নের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App