×

জাতীয়

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবেন ৫০০ কোটি টাকার ঋণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১১:৪১ এএম

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবেন ৫০০ কোটি টাকার ঋণ

বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা এ তহবিলের মাধ্যমে।

সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ হবে গ্রাহক পর্যায়ে এ তহবিলের ফলে। সর্বোচ্চ এক কোটি টাকার ঋণ পাবেন একজন গ্রাহক ।

বৃহস্পতিবার (১১ মার্চ) ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের পাশাপাশি অন্য সব বাণিজ্যিক ব্যাংক মিলে আরও ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে।

আবর্তনযোগ্য এই তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। আর বার্ষিক নিট মুনাফা থেকে এক শতাংশ অর্থ স্থানান্তর করে নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করবে তফসিলি ব্যাংকগুলো।

গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ হবে এই তহবিলের সুদের হার। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে এই তহবিলের জন্য পাবে ০.৫০ শতাংশ সুদ।

সর্বোচ্চ এক কোটি টাকার ঋণ পাবেন একজন গ্রাহক। সম্পূর্ণ জামানতবিহীন হবে এ তহবিলের ঋণ। তবে ব্যাংক কর্তৃক স্টার্ট-আপ উদ্যোক্তা থেকে ব্যক্তিগত গ্যারান্টি গ্রহণ করা হবে। ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং কারিগরি প্রশিক্ষণের মূল সনদ জামানত হিসেবে ব্যাংকে জমা রাখবে।

এছাড়া চূড়ান্ত লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্রে (এলওআই বা লেটার অব ইনটেন্ট) শর্ত পূরণ করতে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদে প্রস্তাবিত পিপলস ব্যাংককে ৩ মাস সময় দিয়েছে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App