×

জাতীয়

বাড়লো বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৮:৫৬ পিএম

বাড়লো বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি

ফাইল ছবি

২০টি  বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরিক্ষার চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে। প্রথম দিকে চূড়ান্ত আবেদন ফি ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় ১০০ টাকা বাড়িয়ে তা ৬০০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার (১০ এপ্রিল) সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে পঞ্চম সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা এ সিন্ধান্ত নেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। সময় বাড়ানো হবে না। যোগ্যতা অনুযায়ী সব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারলেও একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে মেধার ভিত্তিতে ততজনকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত আবেদনের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফল জানানো হবে ২৩ এপ্রিল। এরপর মনোনীতদের ২৪ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে যথাযথ নিয়ম মেনে ৬০০ টাকা ফি প্রদানের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন বলে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App