×

জাতীয়

মুক্ত গণমাধ্যম সূচক: ফের এক ধাপ পেছাল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৪:৫৮ পিএম

মুক্ত গণমাধ্যম সূচক: ফের এক ধাপ পেছাল বাংলাদেশ

ফাইল ছবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের তুলনায় আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ১৮০ দেশ নিয়ে ২০২১ সালের তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশের অবস্থান ১৫২তম। সূচকে সবার শীর্ষে নরওয়ে।

২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম।

এবারের তালিকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (১৪৫), ভারত (১৪২), মিয়ানমার (১৪০), শ্রীলঙ্কা (১২৭), আফগানিস্তান (১২২), নেপাল (১০৬), মালদ্বীপ (৭৯) ও, ভুটান (৬৫)।

বাংলাদেশ প্রসঙ্গে আরএসএফের মন্তব্য হলো, ২০২০ সালে করোনা সংকট এবং লকডাউনে সাংবাদিকদের ওপর পুলিশ ও বেসামরিক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মহামারি ও সমাজে তার প্রভাব নিয়ে প্রতিবেদনের জন্য অনেক সাংবাদিক, ব্লগার, কার্টুনিস্ট গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হয়েছেন। এছাড়া সাংবাদিকদের মুখ বন্ধ করতে দেশটিতে এখন বিচারিক অস্ত্র হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ভিত্তিতে ২০০২ সাল থেকে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App