×

জাতীয়

যাত্রাবাড়ী মাছের আড়তে ৫ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০২:৫০ পিএম

যাত্রাবাড়ী মাছের আড়তে ৫ লাখ টাকা জরিমানা

র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাত করায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব সোমবার (১৪ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করার অপরাধে পিবিএল কোল্ড স্টোরেজের মালিক আল মামুন হাসানকে নগদ ১ লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. শাহ আলমকে নগদ ১ লাখ টাকা, মাছ ব্যবসায়ী মো. টুটুল ফরাজীকে ২ লাখ টাকা ও মাছ ব্যবসায়ী মো. ইলিয়াস বিশ্বাসকে নগদ ১ লাখ টাকা করে সর্বমোট নগদ ৫ লাখ টাকা জরিমানা করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অপরিষ্কার স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ, বিক্রয় ও বাজারজাতকরণ করে আসছিল বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App