×

জাতীয়

ঈদ কবে জানতে সভা বসছে রবিবার সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০২:৩১ পিএম

ঈদ কবে জানতে সভা বসছে রবিবার সন্ধ্যায়

ঈদুল আজহা কবে হবে জানতে ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী রবিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে এই সভা। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণলয়। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে সাধারণত সৌদি আরবের পর দিন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App