×

জাতীয়

সিআইডির অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

সিআইডির অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

শেখ ওমর ফারুক। ফাইল ছবি

পরী মনির মামলার তত্ত্বাবধানে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। শেখ ওমর ফারুক সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন। চিত্রনায়িকা পরীমনি ছাড়াও মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন তিনি। অবসরে পাঠানো অন্যজন হলেন খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো. আবদুর রহিম।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসর পরবর্তি সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

শেখ ওমর ফারুক বলেন, ২৫ বছর পূর্ণ হলে যে কাউকে সরকার অবসরে পাঠাতে পারে। সেজন্য কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই সরকারের। তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবারও তিনি অফিস করেছেন। বেলা ৩টার পর তিনি জানতে পারেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App