×

জাতীয়

পাকস্থলিতে দুই হাজার ইয়াবা, শাহজালালে যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৪:০১ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ স্বপন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ সময় তার পাকস্থলি থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

জিয়াউল হক জানান, গতকাল রাত আটটায় অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএন সদস্যরা স্বপন মিয়াকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি পাকস্থলিতে ইয়াবা বহন করছেন। এই তথ্য পাওয়ার পরে তাকে নিকটস্থ হাসপাতালে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলি থেকে একে একে ৪০টি ইয়াবাসমৃদ্ধ ক্যাপসুল বের করে দেন অভিযুক্ত স্বপন। এই ক্যাপসুলগুলো থেকে উদ্ধার করা হয় ১৯৫০ পিস ইয়াবা।

অভিযুক্ত স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার সন্তান। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App