×

জাতীয়

রেইনট্রিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায় বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৩:১৫ পিএম

রেইনট্রিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার রায় বুধবার

রেইনট্রি / ফাইল ছবি

রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডে দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বুধবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হবে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১২ অক্টোবর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এ জন্য মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারক অসুস্থ থাকায় ও মামলার রায় প্রস্তুত না থাকায় রায় ঘোষণা করা সম্ভব হয়নি। তাই সংশ্লিষ্ট ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেন।

সাফাত বাদে এ ধর্ষণ মামলার বাকি আসামিরা হলেন- নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। এর মধ্যে সাফাতসহ প্রথম দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ উপধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে একই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী (শিক্ষার্থী), তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা।

এরপর মামলার বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পাঁচজনকে অভিযুক্ত করে সেবছর ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা এমি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর পরের মাসে ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। এ মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এ ছাড়া গত ৩ অক্টোবর মামলার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সকল যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। যুক্তি উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App