×

এনসিপি

নাহিদ ইসলাম

লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিবর্তনের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য এই আত্মত্যাগ করা হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, সংসদ ও জনসভায় বিরোধী রাজনৈতিক দলের বক্তব্যে বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে। এসব অব্যাহত থাকলে অতীতের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, দীর্ঘ সময় একদলীয় শাসনের কারণে দলটিকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে। একই ধরনের রাজনীতি থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। তাঁর অভিযোগ, আগের সরকার অর্থপাচার, দুর্নীতি, গুম-খুনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। এসব ঘটনার বিচার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই সংস্কারের দাবি ওঠে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদকে ঘিরে অনুষ্ঠিত গণভোটে দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাঁর দাবি, বর্তমান সরকার সেই গণরায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।

নাহিদ ইসলাম বলেন, পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থার সংস্কার ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই জনগণের ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সরকারের কর্মসংস্থান প্রসঙ্গেও সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমেনি বলেও অভিযোগ করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনা করারও আহ্বান জানান তিনি।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

বিনা ছুটিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

বিনা ছুটিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App