×

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

ছবি : সংগৃহীত

বাংলাদেশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে প্রয়োজনে বিএনপি সরকারেরও পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের ফাঁসি দেব এবং দেশে প্রকৃত সংস্কার বাস্তবায়ন করব।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুনি হাসিনা দেশে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেছেন। আমরা এখনো তাঁর বিচার করতে পারিনি। বর্তমানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও দীপু মনির মতো অনেক সন্ত্রাসী জেলে আছেন। আমরা তাঁদের সবাইকে উপযুক্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।

শহীদ আবু সাঈদের রক্তের বিচারের দাবি তুলে তিনি আরও বলেন, “এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? গণমাধ্যমে বা সরকারের ভেতরে যারা এখন বড় বড় কথা বলছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি কঠোর হই, তবে শেখ হাসিনা যেমন দিল্লিতে পালিয়েছেন, আপনাদের বঙ্গোপসাগরেও পালানোর জায়গা থাকবে না।

তিনি সতর্ক করে বলেন, আমরা একটি সভ্য ও সুন্দর বাংলাদেশ গড়তে সবার সঙ্গে ভদ্র আচরণ করছি। কিন্তু এই সুযোগে কেউ যদি অতিউৎসাহী হয়ে লাফানো শুরু করেন, তবে কীভাবে টেনে নামাতে হয় তা আমাদের জানা আছে। আপনাদের কাঁধে চেপে বসা দিল্লির ভূত ও চাঁদাবাজির ভূত আমরা নামিয়ে ছাড়ব।

দেশের চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, দক্ষিণাঞ্চলে বন্যায় ৩৯ জন নাগরিক মারা গেছেন। অথচ দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে শুধু নির্বাচনের আগেই মাঠে দেখা গেছে। নির্বাচনের পর বন্যাকবলিত মানুষের পাশে তাঁকে একদিনও পাওয়া যায়নি। এরা হলো জাতির মহাপ্রতারক। ভোটের আগে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে এরা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত হয়।

ভারতের উগ্রপন্থী সংগঠনগুলোর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ ৪৭, ৭১, ৯০ কিংবা ২০২৪ সালে লড়াই করেছে। আপনাদের কোনো ষড়যন্ত্রই এ দেশে সফল হবে না। বাংলাদেশ স্বাধীন ছিল এবং থাকবে। এ দেশের মানুষ লড়াই করবে, তবু কখনো ভারতের গোলামি মেনে নেবে না।

জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App