×

এনসিপি

হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিএনপির নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে দাবি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের।

ফেসবুকে দেওয়া এক পোস্ট তিনি লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি'র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশ শেষে সার্জিস আলমকে বহনকারী গাড়িটি পুলিশের প্রটোকলসহ পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় গেটের সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা পানির বোতল ও ইটপাটকেল ছুড়তে শুরু করেন। বহরটি কিছুটা সামনে এগোতেই একটি ইট এসে সার্জিস আলমের গাড়ির কাচে আঘাত করে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করে গাড়িবহরটি। ঘটনার পরপরই ছাত্রদলের কিছু কর্মীকে মিছিল নিয়ে ওই বহরের পেছনে ছুটতে দেখা যায়।

আরো পড়ুন: ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’

হামলার বিষয়ে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ অভিযোগ করে বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই আমাদের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে বিএনপির একদল উচ্ছৃঙ্খল কর্মী হামলা চালিয়েছে। তাদের নিবৃত্ত করতে পুলিশ কোনো ভূমিকা রাখেনি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। নির্ধারিত এই সূচির মধ্যে বৃহস্পতিবার কানাইঘাট ও ওসমানীনগরে তাদের পৃথক কর্মসূচি রয়েছে। মূলত এসব মাঠে থাকা কর্মসূচিতে সরাসরি যোগ দিতেই দলটির কেন্দ্রীয় নীতিপ্রণেতারা বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App