×

এনসিপি

সারজিস আলম

বিএনপির বর্তমান অবস্থা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

বিএনপির বর্তমান অবস্থা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো’

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, বর্তমানে বিএনপি যেভাবে এনসিপির রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও প্রতিরোধের চেষ্টা করছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে সাম্প্রতিক দায়ের হওয়া মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের সঙ্গে মিল রয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে এনসিপিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

তিনি বলেন, "আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ছিনতাই হয়েছে তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের। এই ছিনতাই তারাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থাও নেই।"

ছাত্রদলের সমালোচনা করে সারজিস আলম বলেন, "যারা ছাত্রদলের হয়ে এ কাজ করেছে, তারা কতটা অথর্ব হলে এত মান-সম্মান হারানোর পরও আবার এমন একটি কাজ করতে পারে, যা মানুষকে হাসির খোরাক জোগায়। এটাই তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থার পরিচয়।"

তিনি আরও বলেন, "বর্তমানে বিএনপি যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার এবং গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। মানে তাদের তো ওইটুকু (ব্রেইন) ছিল, এরা ওইটুকুও শো করতে পারছে না।"

মামলা দায়েরের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, "এখন আমি শুধু ভাবি, যেখানে মামলাটি নেওয়া হয়েছে, যিনি এটি লিখেছেন, তাকেও হয়তো যারা মামলাটি লিখতে বাধ্য করেছেন, তিনি মনে মনে তাদের গালি দিচ্ছিলেন।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App