×

এনসিপি

নাহিদ ইসলাম

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুষ্টিয়ায় লালন শাহের মাজারে প্রবেশের পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তবে হামলায় জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি এখনও স্পষ্ট নয়।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। একজন নেতাকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের এমন আচরণের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির আহ্বায়ক হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

নাহিদ ইসলাম ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন যারা

বিশ্ব শিক্ষক দিবস সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App