×

চিত্র বিচিত্র

ব্রাজিল সমর্থক চাচাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আর্জেন্টিনা সমর্থক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১০:৫৯ পিএম

ব্রাজিল সমর্থক চাচাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আর্জেন্টিনা সমর্থক

আহত নওয়াব মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চলমান কোপা আমেরিকা টুর্নামেন্টকে কেন্দ্র করে নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকেরা। আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।

আহত নওয়াব মিয়ার ছোট ভাই জানান, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন।

পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়াসহ আরও চার-পাঁচজন মিলে মারধর করে পালিয়ে যান। সন্ধ্যার দিকে আহত নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেয়েও কেন মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেয়েও কেন মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস

তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থী থাকবে

নাহিদ ইসলাম তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থী থাকবে

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

দ্য নিউইয়র্ক টাইমস ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App