×

চিত্র বিচিত্র

পিরিয়ডের সময় দুই দিন ছুটি নারীদের, বেতনও দেবে প্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৫:৩৬ পিএম

পিরিয়ডের সময় দুই দিন ছুটি নারীদের, বেতনও দেবে প্রতিষ্ঠান

মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল ডেলিভারি প্রতিষ্ঠান সুইগি

অচলায়তনে এবার বদল আনল ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগি। মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল প্রতিষ্ঠানটি। প্রত্যেক মহিলাই জানেন মাসের ওই দিনগুলোর কষ্ট। অথচ বেশিরভাগ কর্মক্ষেত্রেই মহিলাদের জন্য এই দিনগুলোয় কোনও আলাদা ছুটির ব্যবস্থা থাকে না।

সেই অচলায়তনেই এবার বদল আনল ফুড ডেলিভারি সংস্থা সুইগি। মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল প্রতিষ্ঠানটি। সুইগি জানিয়েছে, প্রতি মাসে ২ দিন 'বিনা প্রশ্নে' ছুটি দেওয়া হবে মহিলা কর্মীদের। খবর হিন্দুস্তান টাইমস।

অনেকক্ষেত্রেই মহিলারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছুটির কারণ জানাতে সংকোচ বোধ করেন। তাই 'বিনা প্রশ্নে' ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইগির উর্ধ্বতন ম্যানেজমেন্ট। সঙ্গে এই দুই দিনের বেতনও পাবেন মহিলা কর্মীরা। তাই সেই নিয়ে চিন্তার কোনও প্রশ্নই নেই।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, ঋতু চলাকালীন মহিলাদের রাস্তাঘাটে বের হওয়া খুবই কষ্টদায়ক। এই সময় অনেক মহিলাই ডেলিভারির কাজ করতে চান না। সেই কারণেই আমরা ২ দিনের সবেতন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রত্যেক মহিলা ডেলিভারি পার্টনারই ছুটি পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App