×

পুরনো খবর

রেইনট্রিতে শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আবার পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১০:৫৩ এএম

রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডে দ্যা রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা আবার পিছিয়েছে।

বুধবার (২৭ অক্টবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা যাওয়ায় আজ বিচারিক আদালত বসবে না। রেইনট্রি হোটেলে শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় তাই আজ ঘোষণা করা হবে না বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা গেছে।

এরআগে গত ১২ অক্টোবর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এজন্য মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের অসুস্থ থাকায় ও মামলার রায় প্রস্তুত না থাকায় রায় ঘোষণা করা সম্ভব হয়নি। তাই সংশ্লিষ্ট ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেন।

সাফাত বাদে এ ধর্ষণ মামলার বাকি আসামিরা হলেন- নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। এরমধ্যে সাফাতসহ প্রথম দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে একই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী (শিক্ষার্থী), তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। এরপর মামলার বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পাঁচজনকে অভিযুক্ত করে সেবছর ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা এমি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটির মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এর পরের মাসে ১৩ জুলাই আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। সর্বশেষ গত ৩ অক্টোবর মামলার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সকল যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। যুক্তি উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App