×

পুরনো খবর

মালদ্বীপের নীল জল দিগন্তে ভ্রমণের অফার ইউএস-বাংলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:০০ পিএম

মালদ্বীপের নীল জল দিগন্তে ভ্রমণের অফার ইউএস-বাংলায়

প্রতীকী ছবি

মালদ্বীপ হাজারো দ্বীপের সম্মিলন। এতো সৌন্দর্য এক সঙ্গে, ভ্রমণ না করলে উপলব্ধি করারই সুযোগ নেই। সেই উপলব্ধিটাকে বাস্তবে ফ্রেম বন্দি করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মেইনল্যান্ড কিংবা আইল্যান্ড যেকোনো দ্বীপে দুইরাত-তিনদিনের আকর্ষণীয় অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ন্যুনতম ৪৩৯৯০ টাকার মালদ্বীপ ভ্রমণ প্যাকেজে ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, দুইরাত হোটেলে থাকা, বুফে ব্রেকফাস্ট, মালে এয়ারপোর্ট থেকে হোটেলে অত্যাধুনিক স্পিডবোটে পিক-ড্রপসহ ফ্রি ওয়াই-ফাই সুবিধা। প্যাকেজগুলো টুইন শেয়ার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। টুইন শেয়ারিং ছাড়াও একজন কিংবা বাচ্চা ও শিশুদের জন্যও রয়েছে নানাবিধ প্যাকেজ।

মালে বিমানবন্দর থেকে ২০ মিনিটের দূরত্বে অত্যন্ত জনপ্রিয় দ্বীপ মাফুশি আইল্যান্ডের হোটেল আইকম মেরিনা সি ভিউ, হোটেল ট্রাইটন বিচ, হোটেল ট্রাইটন প্রেসটিজ এন্ড স্প্যা, হোটেল এরিনা বিচ, হোটেল কানি গ্র্যান্ড, হোটেল কানি পাম–এ নূন্যতম ৪৩৯৯০ টাকার আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা।

মালদ্বীপের প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট একটি সুপরিচিত আইল্যান্ড যা পর্যটকদের ভালোলাগার সবকিছুর কেন্দ্রবিন্দু। নূন্যতম ৮৯,৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় ফুলবোর্ড, এয়ার টিকেট, এয়ারপোর্ট-রিসোর্ট ট্রান্সফার অন্তর্ভূক্ত।

এছাড়া সি-প্লেনের মাধ্যমে রিসোর্ট-এয়ারপোর্ট ট্রান্সফারে ন্যুনতম ১০১৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় সুন্দরের প্রতীক সান আইল্যান্ডে ফুলবোর্ড প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। যাতে আপনার পর্যটক মনের সব সৌন্দর্য পূরণে সহায়তা করবে এই প্যাকেজ।

মালদ্বীপ ভ্রমণে রাজধানী মালেতে ৩৯৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে দুইরাত-তিনদিনের হোটেল ইউনিমা গ্র্যান্ডে এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফার, বুফে ব্রেকফাস্ট, ঢাকা-মালদ্বীপ রিটার্ন টিকেটসহ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।

ভ্রমণকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য পর্যটকদের প্যাকেজের অতিরিক্ত রাত অবস্থানের জন্য প্রতি রাতের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। প্যাকেজ চূড়ান্ত করার পর কোনাভাবেই পরিবর্তনযোগ্য নয়। শর্তসাপেক্ষে প্যাকেজটি ইউএস-বাংলার যেকোনো সেলস্ অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আকর্ষণীয় মালদ্বীপের ভ্রমণ প্যাকেজগুলো ২১ জুন পর্যন্ত পাওয়া যাবে। প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন-০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App