×

পুরনো খবর

ইফতারিতে দই চিড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ০৪:৩৬ পিএম

ইফতারিতে দই চিড়া
সারাদিন রোজার পর প্রয়োজন একটু সতেজতা। আপনার শরীরে সেই সতেজতা এনে দিতে পারে দই চিড়া। একই সঙ্গে বাড়বে হজম প্রক্রিয়া। তবে ইফতারে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি উপকারী। জেনে নিতে পারেন ইফতারে দই চিড়া খাওয়ার দারুণ এই রেসিপি। উপকরণ : (চারজনের জন্য) পানি ঝরানো টক দই ৩ কাপ, লেবুর রস (ছেঁকে নেয়া) ২ টেবিল-চামচ, ঠাণ্ডা পানি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা স্বাদ অনুযায়ী, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো সিকি চামচ বরফ কুচি প্রয়োজন অনুযায়ী। প্রস্তুতপ্রণালি : বরফ কুচি বাদে অন্য সব উপকরণ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। একটি জগে ঢেলে ঢাকনা দিয়ে ফ্রিজে রাখুন। ইফতারের আগে বের করে বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন। কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করেন, তাহলে হাল্কা মিহি করে কাঁচা মরিচ কুচি মিশিয়ে নিতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App