×

পুরনো খবর

ক্যান্সারের সম্ভাবনা কমাতে পালং শাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০৪:৪২ পিএম

পালং শাকে ম্যাজিকে মজে আছে রাসবিহারীর গোটা দাস পরিবার। আর কিছু থাক বা না থাক। এ বাড়ির মেনুতে পালং মাস্ট। বাড়ির ছোট বউয়ের আবদার রাখতে তৈরি হচ্ছে পালংয়ের নানা পদ। জিনিউজের খবর, চপ-কাটলেট বা পিত্জা নয়। এই বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ পালং। বাড়ির ছোট বউ শ্রীমা তো এক সময় পালং শাকের নামই শুনতে চাইতেন না। তবে এখন সেই পালং শাকের সব থেকে বড় ভক্ত। বাপের বাড়িতে মা-বলতেন পালং শাকের হরেক গুণের কথা। শ্রীমা এখন থাকেন যৌথ পরিবারে। ১৫ জনের পাত পরে দু বেলা। সকলের শরীর-স্বাস্থ্য ভাল রাখতে শ্রীমার শাশুড়ি মায়ের ভরসাও পালং শাক। ডাক্তাররা বলছেন, পালং শাক খেলে কোলেস্টরলের ভয় কমে। ভাল থাকে হার্ট। এমনকি ক্যান্সারের সম্ভাবনাও কমে। তাই দাস পরিবার নিজেদের ভাল রাখতে চোখ বন্ধ করে ভরসা করছেন পালং শাকে। আর আপনি?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App