×

পুরনো খবর

দ্রুত ওজন বাড়ায় যেসব খাবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০২:১২ পিএম

ওজন কমাতে যেখানে অনেক মানুষের চেষ্টার কমতি নেই, সেখানে কিছু মানুষ আবার চান ওজন বাড়াতে। তবে ওজন বাড়ানো কিন্তু ওজন ঝড়ানোর মতোই কঠিন। অবশ্য কিছু কিছু খাবার রয়েছে যা খেলে অল্প সময়ের মধ্যেই বাড়বে ওজন— পুষ্টি বিশেষজ্ঞদের অন্তত তেমনটাই মত। জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যা দ্রুত ওজন বাড়াতে সহায়ক হবে— ১.  দ্রুত ওজন বাড়াতে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে চর্বি যুক্ত মাছ। ভালো ফল পেতে মাখন ও অলিভ অয়েলে মাছ ভেজে নেওয়া যেতে পারে। ২.  দ্রুত ওজন বাড়াতে রোজকার ডায়েটে আলু রাখতে ভুলবেন না। আলুতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন 'সি' থাকে। ৩.  ওজন বাড়ানোর জন্য সহজ এবং স্বাস্থ্যকর উপায় হল পিনাট বাটার। ৪.  রোজ ১০০ গ্রাম করে বাদাম খান। ১০০ গ্রাম বাদামে ৫০০ থেকে ৬০০ ক্যালোরি থাকে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন 'ই' এবং ফাইবার থাকে। ওজন বাড়ানোর জন্য বাদাম খুবই উপযোগী। ৫.  ওজন বাড়াতে প্রোটিন, ভিটামিন 'ডি', স্বাস্থ্যকর কোলেস্টেরলযুক্ত উপাদান হল ডিম। ৬.  ওজন বাড়ানোর জন্য রোজ ব্রেকফাস্টে চিজ খান। ৭.  ঘরোয়া উপায়ে সব থেকে তাড়াতাড়ি ওজন বাড়ানোর উপযোগী খাবার হল কলা। প্রত্যেকদিনের ডায়েটে কলা রাখুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App