×

পুরনো খবর

তায়কোয়ান্দোতে রুমার প্রথম স্বর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৭:০১ পিএম

তায়কোয়ান্দোতে রুমার প্রথম স্বর্ণ

তায়কোয়ান্দোতে ডিসিপ্লিনে প্রথম স্বর্ন বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দোতে ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের। মঙ্গলবার (এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে উঠে আসা এ অ্যাথলেট। ৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম ব্রোঞ্জ জিতেছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছসিত রুমা বলেন ,‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভালো লাগছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App