×

পাকিস্তান

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত পাকিস্তান, ইসলামাবাদ রণক্ষেত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত পাকিস্তান, ইসলামাবাদ রণক্ষেত্র

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদে হাজার হাজার পিটিআই কর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজধানীর বিভিন্ন অংশে জড়ো হওয়া এসব সমর্থকরা বিক্ষোভের মূল কেন্দ্র ডি-চকেও পৌঁছেছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যম জিও টিভি জানায়, বিক্ষোভকারীরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে।

ইমরানের সমর্থকরা যাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে প্রবেশ করতে না পারেন, সে জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতিহত করতে সক্রিয় নয়, বরং তারা মূলত অবকাঠামো রক্ষার কাজে নিয়োজিত রয়েছে।

আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের 'স্বয়ংক্রিয় রাইফেল' দিয়ে গুলি চালাতে দেখা গেছে। তিনি আরো জানান, ডি-চকে এত বেশি কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে পুরো এলাকা গ্যাসের মেঘে ছেয়ে গেছে।

এদিকে, সাংবাদিক হায়দার পরিস্থিতি সম্পর্কে জানান, বিক্ষোভকারীরা যখন কাঁদানে গ্যাস বা গুলি খাচ্ছে, তখন তারা পড়ে যাচ্ছেন, কিন্তু আবার উঠে এসে তাদের দাবির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। ইসলামাবাদে বর্তমানে পরিস্থিতি বেশ উত্তপ্ত। তিনি আরো জানান, আমরা বিক্ষোভকারীদের আহত অবস্থায় দেখতে পেয়েছি, কিন্তু তাদের দাবি থেকে একটুও পিছু হটতে তারা রাজি নয়। ধারণা করা হচ্ছে, ডি-চকে আরো মানুষ আসবে। এখন দেখার বিষয়, সরকার কীভাবে এটি নিয়ন্ত্রণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App