×

পাকিস্তান

পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৪

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-কে এ তথ্য নিশ্চিত করেছেন সোয়াত পুলিশের মুখপাত্র নাসির ইকবাল করিমি। এর আগে সোয়াতের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ফিদা হোসেন জানিয়েছিলেন, হামলায় চার পুলিশ সদস্যসহ সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, এক ব্যক্তি কাবাল পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় ওই ব্যক্তি শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

তিনি বলেন, ঘটনার পর পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানায়, থানার প্রবেশমুখে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কাছের কাবাল চক এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাজারো মানুষের একটি সমাবেশ চলছিল। শক্তিশালী বিস্ফোরণের অভিঘাতে সেখানে হতাহতের ঘটনাও ঘটে।

বিস্ফোরণের পরপরই পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল সিলগালা করে তল্লাশি অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App